A New Bangladesh

test

Tanvir Mahtab
11Updates
Auto Update

Live

Now

21:34

New

N

21:30

Test

Test

20:28

কুমিল্লা-৪ আসনে ১ লক্ষ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

দাবি: কুমিল্লা-৪ আসনে ১ লক্ষ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। এনসিপির প্রার্থীহাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ভোট।

20:17

আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনে পুনরায় ভোট গণনা করা হবে।

ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক খবরটিকে গুজব হিসেবে নিশ্চিত করেছেন। এছাড়া, মামুনুল হক ফেসবুক লাইভে অনিয়মের অভিযোগ তুললেও পুনরায় ভোট গণনার কোনো তথ্য দেননি। তিনি বলেন, অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবের কাছে গেলেও কোনো পক্ষই দায় গ্রহণ করেনি।

20:06

নির্বাচনের পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি পোড়ানোর দৃশ্য।

দাবি: নির্বাচনের পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি পোড়ানোর দৃশ্য।
ফ্যাক্ট: দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি বর্তমান সময়ের নয়, বরং ২০২৫ সালের নভেম্বরের। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি পুড়িয়েছিলেন; সেই পুরনো ঘটনার ভিডিওই বর্তমান সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।

19:52

‘আমেরিকায় ফিরে যাচ্ছেন ডা. তাসনিম জারা’ শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

দাবি: ‘আমেরিকায় ফিরে যাচ্ছেন ডা. তাসনিম জারা’ শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফ্যাক্ট: ফটোকার্ডটি সম্পাদিত। মূলত, যুগান্তরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, তাসনিম জারা নিজ ফেসবুক পেজ আজ দুপুরে থেকে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি দেশেই থাকবেন।

19:45

নির্বাচনে বিজয় উদযাপনের জন্য বিএনপির চেয়ারম্যান তারিক রহমান সকলকে বিনামূল্যে ৩০ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছেন।

দাবি: নির্বাচনে বিজয় উদযাপনের জন্য বিএনপির চেয়ারম্যান তারিক রহমান সকলকে বিনামূল্যে ৩০ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছেন।

ফ্যাক্ট: দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া সাইট তৈরি করে উক্ত অফার প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে। এ ধরনের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত ডাটা চুরি এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার নজির রয়েছে।

19:30

আসলে বাঙালি জাতি বড় অকৃতজ্ঞ জাতি। শুক্র, শনিসহ মানিসহ টানা ৫ দিন সরকারি ছুটি দেওয়ার পরেও ৫০ পার্সেন্ট মানুষও ভোট দিতে গেল না। -শফিকুল আলম

দাবি: আসলে বাঙালি জাতি বড় অকৃতজ্ঞ জাতি। শুক্র, শনিসহ মানিসহ টানা ৫ দিন সরকারি ছুটি দেওয়ার পরেও ৫০ পার্সেন্ট মানুষও ভোট দিতে গেল না। -শফিকুল আলম

ফ্যাক্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি।

19:25

গণভোটের হার ১৪%

দাবি: গণভোটের হার ১৪% 

ফ্যাক্ট: ইসির দেওয়া তথ্য অনুযায়ী গণভোটের হার ৬০.২৬ শতাংশ।

19:23

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ।

দাবি: দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ

ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। ভিডিওটি নির্বাচনের প্রায় ১০ দিন আগে থেকে ইন্টারনেটে প্রচারিত হতে দেখা যায়। এছাড়াও ভিডিওটি প্রথম প্রচারকারী টিকটক অ্যাকাউন্টে একই ঘটনায় প্রচারিত আরেকটি ভিডিওর মন্তব্যের ঘরে পোস্টকারী বলেন, রান্না ঘরের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

19:00

‘আমি ১০০% গ্যারান্টি দিতে পারব ঢাকা-৮ আসনের ভোট কারচুপির হয়েছে’ – আসিফ আকবর।

দাবি: ‘আমি ১০০% গ্যারান্টি দিতে পারব ঢাকা-৮ আসনের ভোট কারচুপির হয়েছে’ – আসিফ আকবর। 


ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। আসিফ আকবর এমন কোনো মন্তব্য করেননি বলে তিনি নিজে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।


Share: