আমরা কারা
রিউমর স্ক্যানার একটি স্বাধীন সাংবাদিকতার উদ্যোগ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। রিউমর স্ক্যানারের প্রতিষ্ঠাতা সুমন আহমেদ এবং এর সহ-প্রতিষ্ঠাতা মোঃ ছাকিউজ্জামান ও সাঈদ জয়। ১৭ মার্চ ২০২০ তারিখে রিউমর স্ক্যানার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আমরা বাংলাদেশের প্রথম কোন ফ্যাক্ট চেকিং সংস্থা যারা ওয়েব কন্টেন্টের পাশাপাশি ডিজিটাল ব্যানারের মাধ্যমে ফ্যাক্ট চেক স্টোরি প্রকাশ করি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য-ঔষধ সহ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভাইরাল টপিক যাচাই করে আমরা তা উপস্থাপন করি। আমরা কোন ফ্যাক্ট চেক পূর্ণাঙ্গ যাচাই-বাছাই না করে প্রকাশ করিনা। আমরা ফ্যাক্টচেক উৎস, ফান্ডিং, কার্যক্রম এবং সংস্থার স্বচ্ছতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
রিউমর স্ক্যানার ফ্যাক্টচেকিং সংস্থা হিসেবে বাংলাদেশের প্রথম WhatsApp হেল্পলাইন চালু করেছে যেখানে আপনি যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, ভিডিও এবং সংবাদের লিংক পাঠিয়ে ফ্যাক্টচেক অনুরোধ করতে পারবেন। আমাদের WhatsApp হেল্পলাইনের (+৮৮০ ১৭৫১৫৮৯৪৫৮) মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে প্রায় শতাধিক প্রশ্ন এবং ফ্যাক্টচেক অনুরোধ পেয়ে থাকি।
রিউমর স্ক্যানার বাংলাদেশ ফেসবুক গ্রুপে বর্তমানে প্রায় ৭৯ হাজার সদস্য রয়েছে যা বিশ্বজুড়ে প্রথম। আমাদের ফেসবুক গ্রুপে প্রতিদিন প্রায় একশত ফ্যাক্টচেকিং রিকোয়েস্ট পোস্ট আসে। ব্যাপক ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য যাচাইয়ের দাবি এবং প্রশ্ন সম্পর্কেও আলোচনা করতে পারেন।
রিউমর স্ক্যানার আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ ফার্মের একটি প্রকল্প যা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এর অধীনে নিবন্ধিত (নিবন্ধন নংঃ P-47076/2021) একটি প্রতিষ্ঠান। আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এর সদর দফতর ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
রিউমর স্ক্যানার এর তহবিল উৎস সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখে। একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আমাদের আয় এবং ব্যয় সীমিত। অনুদান, বিনিয়োগ, বিজ্ঞাপনের আয়, গুগল অ্যাডসেন্স আয় আমাদের বর্তমান আয়ের উৎস। তাছাড়া যারা আমাদের যাত্রার সঙ্গী হতে চায় এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের পক্ষ থেকে প্রদত্ত অনুদান আমরা সাদরে গ্রহণ করি। এটা উল্লেখ্য, দাতাপক্ষ আমাদের কার্যপদ্ধতির মান, স্বাধীনতা ও স্বচ্ছতায় কোন ব্যাঘাত ঘটাতে পারেনা।

